মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

মেরামত কাজের জন্য চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ পটুয়াখালীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পটুয়াখালী ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জেল হোসেন স্বাক্ষতির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালীতে অবস্থিত ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ওজোপাডিকো ও পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবার রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য ৪ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি মোট চারদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পটুয়াখালী পৌরসভা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ