রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোববার থেকে কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের কওমি মাদ্রাসাগুলোতে আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রোববার ৯টায় মিরপুর আরজাবাদ মাদ্রাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সকল কওমি মাদ্রাসায় টিকা দেয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।

যেভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগের কথা জানায় কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া।

ভাইরাস থেকে সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয় বোর্ডটি।

এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদ্রাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ