শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

কক্সবাজারে বাস-ট্রাক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় পিকনিকে যাওয়া যাত্রীবাহী বাস, লবণ বোঝাই ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ছয়জন আহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়া ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।তবে নিহতদের মধ্যে একজন যাত্রীবাহী বাসের চালক ও একজন যাত্রী রয়েছে এবং অপরজন মিনি ট্রাকের চালক বলে জানান ওসি।

স্থানীদের বরাতে ওসমান গনি বলেন, রোববার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার মেধা-কচ্ছপিয়া ঢালা নামক এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী এন আর শ্যামলী পরিবহনের একটি বাস ও লবণ বোঝাই ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুই চালকসহ ৩ জন নিহত হন এবং আরও অন্তত ৬ জন গুরুতর আহত হন।

‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কক্সবাজার সদর হাসপাতালে পাঠান করেন’, বলেন ওসি।

ওসি আরও বলেন, বাসের যাত্রীরা পিকনিকের দল নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছিল। তারা পিকনিক শেষে কক্সবাজার থেকে ফিরছিল।

নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসমান গনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ