মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

বাক প্রতিবন্ধীকে ঘর উপহার দিলো এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

বিবি মরিয়ম পারভিন বাক প্রতিবন্ধী। ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউপির কালা মিয়া সারাং বাড়ীর বাসিন্দা। ৪ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে দীর্ঘ ২২ বছর মানবেতর জীবনযাপন করেছেন। তাদের ঘর উপহার দেয় বহুমুখী সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন’।

মঙ্গবার (৮ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মাওলানা সেলিম উদ্দিনের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনে ঘরে প্রবেশ করে। এছাড়াও পরিবারের সকল সদস্যদের পবিত্র আল-কুরআন উপহার দেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সংস্থার সিনিয়র কর্মকর্তা মাওলানা রায়হান আহমদ, কম্পিউটার অপারেটর উসমান মাহমুদ, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহেদুল্লাহ কোরাইশী, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমূখ।

ঘর উপহার পেয়ে পারভিনের দু’চোখ বেয়ে অঝোরে অশ্রু ঝড়ে পড়ে। কৃতজ্ঞতা জানায় এহইয়াসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ শাহাজাহানকে।

যুগ্ম সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন বলেন, ‘এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন’ হতদরিদ্র নারীদের জীবন মান উন্নয়নে সেলাই মেশিন প্রদানসহ সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে টিউবওয়েল, গভীর নলকুপ, মসজিদ ও বাস্তহারাদের গৃহ নির্মানসহ নানা কার্যক্রম পরিচালনা করেন।

এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মাওলানা সেলিম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ