মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

ভারতে হিজাব পরার কারণে ছাত্রীদেরকে হেনেস্তার প্রতিবাদ জানালেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি>

ফেনীতে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে একই মঞ্চে উপস্থিত হয়ে ভারতে হিজাব পরিধান করা মুসলিম ছাত্রীদেরকে হেনেস্তার তীব্র প্রতিবাদ জানালেন দেশের খ্যাতিমান দুইজন বরণ্য আলেম।

আজ (১০ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ফেনী শহরের অদূরে দক্ষিণ গোবিন্দপুর আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে একই মঞ্চে উপস্থিত হন আন্তর্জাতিক খ্যাতিমান আলেম ড. এনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী ও আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী।

বালুয়া চৌমুহনী ইসলামিয়া আরাবিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে বক্তারা চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ভারতে হিজাব পরা মুসলিম ছাত্রীদেরকে হেনেস্তার তীব্র প্রতিবাদ জানান।

সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়া তাফসিরুল কুরআন মাহফিলে ফেনী জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত লক্ষাধিক মুসল্লীর সমাগম হয়। এতে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন, নারায়ণগঞ্জ মারকাযে তালিমুস সুন্নাহ মাদরাসার পরিচালক, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, ফেনী জামেয়া মাদানীয়া সিলোনীয়ার সহকারী পরিচালক মুফতি আহমদ উল্লাহ কাসেমী, শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের আমীর মুফতি শামীম মজুমদার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী মাওলানা সাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ