শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ছাত্রীকে ‘কুপ্রস্তাব’, মমেকে বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজে এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় মমেকের একটি বিভাগের বিভাগীয় প্রধানের অপসারণ ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের এর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা আরো বলেন, শুধু এখন নয় অভিযুক্ত শিক্ষক বারবার ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেন। বর্তমানে ওই ছাত্রী ভয়ে কলেজ থেকে চলে গেছেন। তিনি আতঙ্কে আছেন। শিক্ষকরা আমাদের বাবার মতো। তারা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে আমরা কোথায় যাব এবং কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করব। এ রকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই। আর কেউ যেন শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ না করে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক বলেন, অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। কিছু শিক্ষার্থীকে নাম্বার কম দেওয়ার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানববন্ধন করেছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, এ বিষয়ে আজকেই প্রথম শুনলাম। এ বিষয়ে কোনো লিখি অভিযোগও পাইনি। আমি জরুরী কাজে বাইরে আছি। সেখান থেকে শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ