শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমঝোতা ও আলাপ-আলোচনা প্রত্যাশা করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আমাদের কারো ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি এবং স্বাধীনভাবে কাজ করে যাব।

আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, বিএনপি কী বলেছে আমরা শুনেছি। আগামী নির্বাচন করার জন্য আমাদের ওপর একটি দায়িত্ব এসেছে। কিভাবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব বা মোকাবেলা করব সেগুলো পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সমঝোতা ও আলাপ-আলোচনা প্রত্যাশা করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সফরসঙ্গী হিসেবে ছিলেন নির্বাচন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় নির্বাচন কমিশনাররা স্মৃতিসৌধে বীর শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ২০ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন নির্বাচন কমিশনাররা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ