শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

৩৫ কিলোমিটার জুড়ে যানজটে নাকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা এবং গৌরীপুর থেকে সৈয়দপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (৪ মার্চ) সকালে ইলিয়টগঞ্জ এলাকায় একটি লরি দুর্ঘটনার কারণে সড়কে এ যানজট তৈরি হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, লরি দুর্ঘটনায় সড়কে যানবাহন ধীরে চলছে। যার কারণে যানজট বেড়ে কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছেন বেলাল আহমেদ নামের পানি উন্নয়ন বোর্ডের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি জানান, চাঁদপুর থেকে সকাল ৬টায় রওনা দেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে গাড়ি থেমে যায়। বেলা ১১টায় তিনি চান্দিনার সদরে পৌঁছেছেন।

কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কাউসার নাহিদ। তিনি বলেন, গুরুত্বপূর্ণ কাজে জুমার নামাজের আগে ঢাকা যেতে হবে। যানজটে যাওয়া হলো না। এখন বাড়ি ফিরে যাবো।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

গৌরীপুর থেকে কুমিল্লা আসা যাত্রী মাসুদ সানভী বলেন, সকাল ৮টায় বাড়ি থেকে রওনা দিয়েছি। বাসে বসেই আছি গাড়ি কোনো দিকে যায় না। সাড়ে জ্যামে সব আটকে আছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, দুর্ঘটনাকবলিত লরি উদ্ধারের কারণে জ্যাম লেগেছে। যানজট কমিয়ে আনার বিষয়ে পুলিশ কাজ করছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ