বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রাম ওয়াসার পানির মান পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর সরবরাহ করা পানির মান পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন হাইকোর্ট।

আদালত চার সদস্যের এই কমিটিকে চট্টগ্রামের ২৪টি জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষার প্রতিবেদন জমা দিতে হবে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, চট্টগ্রামের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণাগারের একজন এবং চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের একজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নাজিব আজ এই আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ