বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এনজিও কর্মী সেজে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

এনজিওর কর্মী সেজে বরো ক্ষেতের মাঠ থেকে ডাকাতি ও অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমানকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আসামি উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির বটেরতল গ্রামের রইছ আলীর পুত্র।

শনিবার (১২ই মার্চ) বিকেলে বটেরতল হাওর থেকে কোম্পানীগঞ্জ থানার এএসআই রাজীব রায় সঙ্গীয় ফোর্সসহ এনজিও কর্মী সেজে ডাকাতি ও অস্ত্র মামলার (২ টি মামলা) ১০ বছর করে ২০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী হাবিবুর রহমান প্রকাশ গেদা(৪২) কে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে.এম নজরুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান প্রকাশ গেদা দীর্ঘদিন পলাতক ছিল। পূর্বে কয়েকবার আটকের জন্য অভিযান দিলেও তাকে আটক করা যায়নি।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এনজিও কর্মী সেজে তাকে আটক করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ