শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

নিত্যপণ্যের আমদানি ভ্যাট কমাতে নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে ভোজ্য তেল, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভোজ্য তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা কীভাবে, কতটুকু কমানো যায়, সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।’

কোন কোন পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেটি ক্রাইসিসে থাকবে, সেটার ভ্যাট কম পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। (ভ্যাট) একেবারে তুলে দেওয়া যাবে না। কারণ তখন এনবিআরের কাছে হিসেব থাকবে না। লোয়েস্ট পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ