বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকালে গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই মাদরাসা ছাত্র সিয়াম হোসেন (১১) দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও গোপালপুর দারুল উলুম কওমি মাদরাসার ছাত্র।

দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুরে সিয়াম হোসেন মাদরাসা থেকে ভাত খাওয়ার জন্য বাড়িতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাইক ধাক্কা দিলে ছিটকে পাকা রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ