শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

বাংলাদেশ সফর শেষে দিল্লির পথে আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী গত বৃহস্পতিবার ৪ দিনের সফরে বাংলাদেশে আগমন করেছিলেন।

এই ৪ দিনে রাজধানী ঢাকার বারিধারা মাদ্রাসা, নতুনবাগ মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা, ঢাকা মাদানীনগর মাদ্রাসা, সিলেট গহরপুর মাদ্রাসা, হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসা ও যশোর মাদানীনগর মাদ্রাসাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

আজ রোববার (২০ মার্চ) দুপুর ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওয়ানা করেন আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

বিমানবন্দরে তাকে বিদায় জানান আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা নাজমুল হাসান কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, ফিদায়ে মিল্লাত রহ.এর এর খলিফা মাওলানা আহসান হাবিব, মাওলানা আহমদুল হক হবিগঞ্জী,মাওলানা গোলাম রব্বানী, আলহাজ্ব এমদাদুল হক মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ