শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদরাসার মুহতামিম। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

তিনি বলেন, দুদক চট্টগ্রাম-১ এর সাবেক উপ-সহকারী পরিচালক ও বর্তমানে উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ২০১৩ সনের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০১৪ সালের ২১ এপ্রিল চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ১২ মে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়। ৯ সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য প্রদান করেন সাতজন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ