সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

আজ থেকে শুরু হলো হাইয়াতুল উলয়ার পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীসের (তাকমীল) কেন্দ্রীয় পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। ১০দিন পর্যন্ত চলবে এ পরীক্ষা।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরীক্ষা বন্ধ থাকবে একদিন। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। পরীক্ষা শেষ হবে ৩১ মার্চ (বৃহস্পতিবার)।

হাইয়াতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুহা. অছিউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯।

প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২.৩০ মিনিটে শেষ হবে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা ১১.৩০ মিনিটে।

২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন যথাক্রমে বুখারী শরীফ-২, মুসলিম শরীফ-১, বুখারী শরীফ-১, মুসলিম শরীফ-২, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, তিরমিযী শরীফ-১, আবু দাঊদ শরীফ, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তহাবী শরীফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দেশবাসী সকলের নিকট বিশেষভাবে দু‘আর আবেদন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ