শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বাড্ডার বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তৃতীয় তলা বাড়ির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩ টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। আর দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি জানান, কাপ্তান বাজারে সাইদের মাংসের দোকান রয়েছে। আর তার স্ত্রী গৃহিণী।

চিকিৎসকরা জানান, সাইদের ৯৮ শতাংশ, রেখার ৩০, সাফার ১১ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ