মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

আফগানিস্তানে নিরাপত্তা জোরদারে সহযোগিতার প্রস্তাব ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন স্কুল ও মসজিদে একের পর এক হামলার ঘটনার পর সেদেশের জনগণের নিরাপত্তা রক্ষায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, আফগান জনগণের বিরুদ্ধে একের পর এক হামলার ঘটনা আফগানিস্তানসহ গোটা অঞ্চলের জন্যই হুমকি।

তিনি আফগানিস্তানের মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তালেবান সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করা আফগানিস্তানের তালেবান সরকারের দায়িত্ব।

তবে উগ্রবাদী গোষ্ঠী আইএসের মোকাবেলায় ইরান নিজের সক্ষমতা কাজে লাগিয়ে দেশটির নিরাপত্তা জোরদারে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। একইসাথে কয়েকটি সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা সেবা দিতেও তেহরান আগ্রহী।

গত কয়েক দিনে আফগানিস্তানে উগ্রবাদীরা কাবুল, মাজার-ই-শরিফ এবং কুন্দুজসহ বিভিন্ন স্থানে স্কুল ও মসজিদে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এর ফলে নারী ও শিশুসহ বহু লোক নিহত হয়েছেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ