মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ইমানুয়েল ম্যাক্রন দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় মেয়াদে ইমানুয়েল ম্যাক্রন পুনরায় নির্বাচিত হয়েছেন।

২০ বছরের মধ্যে প্রথমবার তিনি ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে দ্বিতীয় মেয়াদে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জ্যাক শিরাক।

রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত ধাপের মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন পেয়ছেন ৫৮.২% ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থি নেত্রী মেরিন লো পেন ৪২% ভোট পেয়েছেন।

৫৩ বছর বয়সী মেরি লা পেন এ নিয়ে তৃতীয় বার প্রেসিডেন্ট নির্বাচন করলেন।

বিজয়ের পর প্রথম ভাষণে ম্যাক্রন বলেছেন, আমি দেশের সবার প্রেসিডেন্ট। আমাদেরকে শ্রদ্ধা দেখাতে হবে। নারী এবং পুরুষের মধ্যে সমতা ও সমাজ গঠনের জন্য কাজ করবো। আমাদের দেশ খুব বেশি বিভক্ত। তাই প্রয়োজন শ্রদ্ধা প্রদর্শন। নতুন ৫ বছরের মেয়াদ হবে একটি নতুন যুগ। ইউক্রেন যুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে, আমরা এক বিয়োগান্তক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি কোনো একটি শিবিরের প্রেসিডেন্ট নই। আমি সবার প্রেসিডেন্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ