মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

পাকিস্তানের পাসপোর্ট পেলেন নওয়াজ শরীফ, অচিরেই দেশে ফেরার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দিয়েছে দেশটির ফেডারেল সরকার। জানা গেছে, গতকাল সোমবার নওয়াজ শরিফকে দেওয়া নতুন ওই পাসপোর্টটি ১০ বছর মেয়াদি। খবর জিও নিউজের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এমনটাই জানানো হয়েছে। পকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, ওই পাসপোর্টটি গত ২৩ এপ্রিল ইস্যু করা হয় এবং সেটি ‘জরুরি’ ক্যাটাগরিতে দেওয়া হয়। এর আগে, গত মঙ্গলবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্ট নওয়াজ শরিফের অধিকার এবং খুব শিগগিরই তা ইস্যু করা হবে।

শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছিলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, যে ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ