মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ইসলাম গ্রহণ করেছেন ভারতের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার সবরিমালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের সুপরিচিত মোটিভেশনাল স্পিকার মিসেস সবরিমালা ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর ওমরাহ পালনের জন্য মক্কায় গিয়েছেন তিনি।

তিনি মক্কা থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি কালিমা পাঠ করে বলেছেন, ইসলাম ধর্ম গ্রহন করে আমি আমার নাম ফাতিমা রেখেছি, যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নাম।

তিনি আরও বলেন, “আমি নিজেকেই জিজ্ঞেস করতাম, এই দেশে মুসলিমদের কেন এত ঘৃনা করা হয়? তারপর আমি নিরপেক্ষভাবে কুরআন পড়তে আরম্ভ করি। আমি সত্য পেয়ে গেছি। আমি এখন নিজের জীবনের চাইতেও ইসলামকে ভালোবাসি।”

তিনি আবেদন করেছেন প্রত্যেক মুসলিম যেন এই পবিত্র কুরআন তার আশেপাশের লোকদের পড়তে দেয়। পৃথিবীর মানুষের উচিত এই পবিত্র গ্রন্থটি পড়া।

ফাতিমা সাবরিমালা মুসলমানদের অনুরোধ করে বলেন, আপনারা সবাই কোরআনকে সবার কাছে নিয়ে যান। আপনাদের (মুসলিমরা) কাছে একটি চমৎকার কিতাব রয়েছে যা আপনারা ঘরে লুকিয়ে রেখেছ, বিশ্ববাসীকে এই বইটি পড়া উচিত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ