মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, মন্দিরের পালকিটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংস্পর্শ হয়৷ এতেই হতাহতের ঘটনা ঘটে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মৃতদের জন্য আর্থিক সহায়তা হিসাবে প্রত্যেককে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালযয়ে আজ সকালে এ ঘোষণা করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের জন্য জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ