মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

পবিত্র কাবায় প্রবেশ করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে এখন সৌদি আরবে অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পবিত্র ওমরাহ আদায়ের সময় কাবাগৃহে প্রবেশের বিরল গৌরব অর্জন করলেন তিনি।

শুক্রবার হারামাইনের টুইটার একাউন্টে এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে তাওয়াফ ও ইবাদত করছেন এরদোগান।

পরে তিনি পবিত্র কাবাঘরে প্রবেশ করেন।
এর আগে বৃহস্পতিবার দীর্ঘ পাঁচ বছর পর বিশেষ প্রতিনিধি দল নিয়ে জেদ্দায় এসে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় তাকে স্বাগত জানান সৌদি বাদশার উপদেষ্টা ও মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।

এরপর আল সালাম রয়েল প্যালেসে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এরদোগানের সৌজন্য সাক্ষাত হয়।

এরদোগানের সাথে এই সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তিনিও ওমরাহ পালনের পাশাপাশি কাবাঘরে প্রবেশের সম্মান লাভ করেন।

-এটি