মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আয়া সোফিয়ায় ঈদের নামাজ পড়তে মুসুল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে হাজার হাজার মুসুল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন।

স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলের পাশাপাশি তুরস্কের বিভিন্ন অঞ্চল থেকে মুসুল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন। এ দিন সকাল থেকেই তারা এখানে আসতে থাকেন।

তুর্কি প্রেস জানায়, শুধু তুরস্ক নয়; বরং বাইরের বিভিন্ন দেশ থেকেও অনেক মুসুল্লি আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশে আগমন করেন।

দেশী-বিদেশী মুসুল্লিদের উৎসবমুখর উপস্থিতিতে আয়া সোফিয়া ও এর আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সূত্র: তুর্কি প্রেস।

এনটি