মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রমজানের শেষ দশকে ওমরা করছেন ক্রিকেট তারকা বাবর আজম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তান ক্রিকেটের সব ফর্মেটের স্কিপার বাবর আযম।

সফেদ দু’টুকরো সাদা কাপড়ে নিজেকে সাজিয়ে নিয়েছেন। মাথার চুল ফেলে অতি সাধারণ একজন মানুষের রূপ নিয়েছেন। তাকে দেখে কে বলবে, এই যুবক বর্তমান ক্রিকেটকে মাতিয়ে বেড়াচ্ছেন দাপটের সঙ্গে! অন্য সব মানুষের ভিড়ে মিশে গিয়েছেন তিনি।

তবে সামাজিক মাধ্যম থেকে নিজেকে দূরে রাখেননি। ভক্ত, অনুরাগীদের জন্য সব সময় ছবি পোস্ট করে যাচ্ছেন। টুইটার এবং ইন্সটাগ্রামে তার ওমরাহর মুহূর্তগুলো শেয়ার করেছেন। আর এতেই তিনি সবার মনোযোগ আকর্ষণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আল্লাহ তায়ালার প্রথম ঘরের সামনে উপস্থিত হতে পেরে আনন্দ লাগছে। গ্রান্ড মসজিদের অতিথি হতে পেরে আমি সৌভাগ্যবান।

ধর্মীয় শিক্ষার অধীনে তিনি মাথার চুল ফেলে দিয়েছেন। পরেছেন ইহরাম। তার পিছনে পবিত্র কাবাঘর। এমন ছবি দেখে আবেগে আপ্লুত অনেকে। তিনি এসব ছবি পোস্ট করার পর ভক্তরা হতবাক। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের প্রশংসার বাণ ডেকেছে কমেন্টের ঘরে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ