মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সৌদি আরবে ঈদের নামাজে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ (২ মে) ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবের সর্বস্তরের মানুষ। মক্কা-মদিনায় সকাল থেকেই বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা মহামারির কারণে গত দু বছর ঈদে তেমন একটা আমেজ না থাকলেও এবার সবকিছুই অনেকটা আগের গতিতে ফিরে এসেছে। সৌদি আরবেও আগের মতোই ঈদের নামাজে মুসল্লিদের ঢল চোখে পড়েছে।

মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারামে ঈদের নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। অপরদিকে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছেন দেশটির ক্রাউন প্রিন্স ও মদিনার গভর্নর মোহাম্মদ বিন সালমান এবং মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।

গত শনিবার (৩০ এপ্রিল) দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার সৌদিতে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর ঈদ পালন করছেন সেখানকার মানুষ। অপরদিকে গতকাল (১ মে) চাঁদের দেখা মেলে এবং আজ (২ মে) সেখানে ঈদের আমেজ শুরু হয়েছে।

সৌদির সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো।

তবে এবার সৌদির আগেই ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। এই দুটি দেশেও সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। ইউরোপের দেশ ফ্রান্সেও ঈদুল ফিতর সোমবার।

এনটি