মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

তিন হাজারেরও বেশি বেসামরিক মানুষ ইউক্রেনে প্রান হারিয়েছে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে অন্তত তিন হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব নিহত ব্যক্তিদের বেশির ভাগই রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন। এছাড়াও দেশটিতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক জায়গার তথ্য পাওয়া যায় নি।

অন্যদিকে, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৫৫ লাখেরও বেশি নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। তাদের বেশির ভাগই পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। সূত্র : রয়টার্স

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ