মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দেশকে যারা টুকরো করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করব: বিজেপিকে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

বৃষ্টিস্নাত কলকাতার রেড রোডে মঙ্গলবার সকালে ঈদ উদযাপনের মঞ্চ থেকে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশের অবস্থা ঠিক নেই। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। বিভাজনের রাজনীতি করা হচ্ছে।’

বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আচ্ছে দিন (সুদিন) নয়, মিথ্যে দিন। সকলের জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবে তৃণমূল সরকারের হাত ধরে।’

বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, ‘দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। তার জন্য আপনাদের প্রার্থনা কাম্য।’

খুশির ঈদ উপলক্ষে উৎসবে মেতে উঠেছে দেশবাসী। রেড রোডে সকালে বিশেষ নামাজের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও কয়েক শ মানুষ নামাজে অংশ নেন।

টুইটে শুভেচ্ছা

মঞ্চের পাশাপাশি ঈদ উপলক্ষে টুইট করেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শুভেচ্ছাবার্তায় তিনি লিখেন, ‘ঈদ মোবারক। সকলের সুখ-শান্তি ও সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন যেন আরও দৃঢ় হয়। আল্লাহ সবাইকে আশীর্বাদ করুন।’

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঈদুল ফিতর উপলক্ষে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ