মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ফিলিস্তিনের জন্য দোয়া, আফগানিস্তানকে শুভকামনা জানালেন শাহবাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিন এবং ভারতের জম্মু-কাশ্মীরে মুসলমানের ওপর নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানকার জনগণের সুখ ও স্বাধীনতার জন্য পাকিস্তানিদেরকে দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর জিও নিউজের।

এছাড়া আফগানিস্তানের জনগণের জন্যও শুভকামনা জানান শাহবাজ। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটির উন্নতি ও শান্তির জন্য দোয়া করেছেন।

শাহবাজ বলেন, পবিত্র রমজান মাস শেষে আল্লাহ মুসলিমদেরকে ঈদুল ফিতর উপহার দিয়েছেন। রমজানের ত্যাগ ও ধৈর্যের চর্চা থেকে শিক্ষা নিয়ে গরিব-দুঃখীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া কর্তব্য।

তিনি বলেন, তার সরকার দেশকে লোডশেডিং থেকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সংকট উত্তরণে সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন। তিনি ঈদের ছুটিতে বিদ্যুৎ বিভ্রাট কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে জনগণ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদুল ফিতরের পবিত্র এই দিনটি পরস্পরকে ক্ষমা করার দিন। একে অপরকে উপহার দেওয়া ও শুভকামনা জানানোর দিন।

মহামারি করোনাভাইরাস সংক্রমণের পর প্রথমবারের মতো বিধিনিষেধ ছাড়া ঈদ উদযাপন হচ্ছে পাকিস্তানে। সর্বশেষ দুই বছর করোনার কারণে ঈদ উৎসব ছিল সীমিত পরিসরে। মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন ঈদের জামাত থেকে পাকিস্তানের স্থিতিশীলতা, উন্নতি ও শান্তির জন্য দোয়া করা হয়। এছাড়া মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্ববাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ