মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ নাগরিককে নিষিদ্ধ করলো রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তের্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জাপানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এর ফলে এসব কর্মকর্তা আর রাশিয়া ভ্রমণ করতে পারবেন না।

বুধবার (৪ মে) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নতুন নিষেধাজ্ঞার তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং অর্থমন্ত্রী শুনিচি সুজুকিও রয়েছেন। এছাড়া জাপানের পার্লামেন্ট সদস্যরা এবং দেশটির সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জাপান অংশ নেওয়ার কারণে রাশিয়া এসব কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'ফুমিও কিশিদার প্রশাসন নজিরবিহীন রুশবিরোধী প্রচারণা শুরু করেছে এবং রুশ ফেডারেশনের বিরুদ্ধে অপবাদ এবং সরাসরি হুমকিসহ অগ্রহণযোগ্য বক্তব্যে সায় দিয়েছে।'

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ