মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মুম্বইয়ের অনেক মসজিদে আজ ফজরের আজান লাউডস্পিকারে হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজ ঠাকরের হুমকির পর আজ বুধবার সকালে মুম্বই ও এর আশপাশের মসজিদগুলোতে ফজরের আযানে লাউডস্পিকার বা মাইক ব্যবহার করা হয়নি।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ( এমএনএস) প্রধান রাজ ঠাকরে এর আগে হুমকি দেন, মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা হলে এর বাইরে তিনি হনুমান চল্লিশা বাজাবেন লাউডস্পিকারে। এর প্রেক্ষিতে মসজিদে আযানে লাউডস্পিকার ব্যবহার করেননি মুসলিমরা। মসজিদ ট্রাস্টির সাথে পুলিশ বৈঠক করেছে। এ সময় মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আযানে লাউডস্পিকার ব্যবহার করবে না।

পানভেল থেকে এমএনএসের এক নেতা ভিডিও শেয়ার করেছেন। এতে বলা হয়েছে, তারা হনুমান চল্লিশা বাজানোর জন্য প্রস্তুত। কিন্তু মুসলিমরা লাউস্পিকারে আযান না দেয়ায় তারা এখনও তা করেনি।

উদ্ভূত পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার কোন ঝুকি না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে। পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। তাদেরকে মোতায়েন করা হয়েছে স্পর্শকাতর স্থানগুলোতে।

দুদিন আগে উস্কানিমূলক বক্তব্য দেয়ার কারণে রাজ ঠাকরের বিরুদ্ধে আওরঙ্গবাদ পুলিশ মামলা করেছে। তাকে নোটিশ দিয়েছে মুম্বই পুলিশ।

আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে এতে।
ওদিকে বুধবার সন্ধ্যায় পরিকল্পনা সম্পর্কে টিইট করেছেন রাজ ঠাকরে। এতে তিনি বলেছেন, সব হিন্দুর প্রতি আমার আহ্বান। যদি বুধবার ৪ঠা মে লাউডস্পিকারে আযান শুনতে পান, তবে ওইসব স্থানে লাউডস্পিকারে হনুমান চল্লিশা বাজান। তাহলেই তারা এর মর্ম বুঝতে পারবে।

অন্যদিকে এমএনএসকে বিজেপির বি-টিম বলে আখ্যায়িত করেছে রাজ্যে ক্ষমতাসীন শিব সেনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ