মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বিশ্বে করোনায় মৃত্যু এক হাজার ৯৬০, শনাক্ত ৬ লাখ ৪ হাজার ৬৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৯৬০ জন। একই সময় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪ হাজার ৬৬২ জন।

এর আগে বুধবার (৪ মে) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা যান এক হাজার ৮২৭ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ২৭২ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৮৪০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৯ হাজার ২৯৪ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৬১৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৪৯০ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ২৩ হাজার ৫১৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৯১ হাজার ২৯৯ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৯২০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৫০১ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৩ হাজার ৮১৬।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ