মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাঁর করোনা শনাক্ত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, করোনা আক্রান্ত হলেও ব্লিনকেনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কূটনীতিকের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া আছে। বেশ কয়েক দিন ধরে তাঁর সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা-সাক্ষাৎ হয়নি। তাই, বাইডেনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে না। খবর রয়টার্সের।

বিবৃতিতে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসায় আইসোলেশনে থাকবেন এবং ভার্চুয়ালি কাজ করবেন। তিনি যত দ্রুতসম্ভব কর্মস্থলে ফিরে আসা এবং পূর্ণ দায়িত্ব পালন ও বিভিন্ন সফরের জন্য মুখিয়ে আছেন।

বুধবার দিনের শেষে করোনা শনাক্ত হওয়ার আগে মঙ্গলবার তিনি করোনা নেগেটিভ ছিলেন। এমনকি বুধবার দিনের শুরুতেও পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ