মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কিউবায় হোটেলে বিস্ফোরণে নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিউবায় রাজধানী হাভানার একটি হোটেলে বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৬৪ জন। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিকেজকে দায়ী করছেন হোটেল কর্তৃপক্ষ।

ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হোটেলটিতে বিস্ফোরণের পরপরই হাভানার অন্যান্য ঐতিহাসিক ভবনগুলো ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হোটেলের পেছনে একটি স্কুল থাকলে স্কুলটির কোনো ক্ষয়ক্ষতির হয়নি জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ১৯ শতকে প্রতিষ্ঠিত সারাতোগা হোটেল বিদেশি পর্যটকদের কাছে বেশ পরিচিত। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় হোটেলটি পুনরায় চালু করার কথা ছিল।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

করোনা পরিস্থিতির পর আগামী চার দিনের মধ্যে হোটেলটি আবারো সবার জন্য খুলে দেয়ার কথা ছিল। তবে শুক্রবারের বিস্ফোরণের ফলে তা হয়তো সম্ভব হবে না।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে হোটেলটির বাইরের দেয়ালের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হোটেলটির অবস্থান সরকারের পুরনো কংগ্রেস ভবনের বিপরীত দিকে। প্রেসিডেন্ট বলেন, এটি বোমা হামলা নয়। এটি অপ্রত্যাশিত দুর্ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ