মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৪৪৯ যাত্রীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর ট্রেন থামিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৪৪৯ যাত্রীর কাছ থেকে এক লাখ ১৩ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে পরিচালিত ওই অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শত্তকত জামিল মহসিন। এ সময় তাকে সহায়তা করেন রেলওয়ে থানা পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, সকাল ১০টা থেকে ২০ টিকিট চেকার ও দুই পরিদর্শকের একটি দল ভৈরব রেলস্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেন থামিয়ে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের চিহ্নিত করে ট্রেন থেকে নামিয়ে জরিমানাসহ ভাড়া আদায় করেন। বিকেল ৪টা পর্যন্ত ৪৪৯ যাত্রীকে জরিমানা করা হয়। আদায় করা হয় এক লাখ ১৩ হাজার টাকা।

ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুনন্নবী জানান, গত দুই বছর করোনার কারণে দাঁড়িয়ে ট্রেন ভ্রমণ নিষিদ্ধ ছিল। তবে পরিবেশ স্বাভাবিক হওয়ায় ঈদ উপলক্ষে আবারও দাঁড়িয়ে ভ্রমণের অনুমতি দেন রেল কর্তৃপক্ষ। এতে করে ট্রেনে যাত্রীর চাপ বাড়ে কয়েক গুণ। তাই যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে এই অভিযান। ১৪টি আন্তঃনগর ট্রেনে এ অভিযান চালানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ