শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কমেছে। শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৯৪৬ জন। একই সময় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৪৫ জন।

এর আগে শুক্রবার (৬ মে) বিশ্বে মারা গিয়েছিলেন দুই হাজার ৩৯৫ জন। একই সময় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৫ লাখ ৫৬ হাজার ২০ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৬০৫ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৪ হাজার ৪৯৩ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ১১ লাখ ২৪ হাজার ২৭৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ৬০ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ২৪ হাজার ৩৮৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৯৮ হাজার ২৮৫ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৯৭৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৯০৮ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৪ হাজার ১৪৩।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ