বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

যমুনা সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৭ মে) রাতে যমুনা সার কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সন্ধ্যায় ওই ইউনিয়নের তারাকান্দিতে এ ঘটনায় ঘটে। পরে প্রতিষ্ঠানের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টায় যমুনা সার কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম বলেন, শনিবার বিকেলে যমুনা সারকারখার ভেসেলে হঠাৎ করে লিকেজ দেখা দেয়। এ সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কারখানার কর্তৃপক্ষ। এ সময় সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ