মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে ৪৩ বন্দি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের শহর সান্তো ডোমিঙ্গোতে একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষের ৪৩ জন বন্দি নিহত হয়েছে।

সোমবার (৯ মে) ভোরে দাঙ্গা চলাকালে তারা নিহত হয় বলে জানিয়েছে দেশটির সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, ১০৮ জন বন্দি পলাতক রয়েছে এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি গ্যাংয়ের নেতাকে সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পরে দাঙ্গা শুরু হয়, যা বন্দিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে থাকতে পারে।

ক্যারিলো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে ৪৩ জন বন্দি মারা গেছে। তাদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

দাঙ্গাটি ছিল ইকুয়েডরের কারাগারে সহিংসতার সর্বশেষ ঘটনা। এটিকে আধিপত্য বিস্তার এবং মাদক পাচারের রুট নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের জন্য দায়ী করেছে সরকার।

গত বছর ইকুয়েডরজুড়ে বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দি নিহত হয়েছিল। সূত্র : রয়টার্স

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ