মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বিশ্বে করোনায় মৃত্যু ১০৭৬, শনাক্ত ৩ লাখ ৩৩ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দাপট কমতে শুরু করলেও হঠাৎ গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১ হাজার ৭৬ জন। এর আগে সোমবার (৯ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গিয়েছিল ৬৩৮ জন; যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৭৬০ জন। আগের দিন সোমবার (৯ মে) এই সংখ্যা ছিল ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ৮২২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৮ হাজার ১০ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ২৪ লাখ ৬৫ হাজার ৪১২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ১৮৮ জনে। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৭৫২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৭ হাজার ৩২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু ৫ লাখ ২৪ হাজার ৯৩।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৪৫ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৪ হাজার ২৪৮ জনের।

-এএ