মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

সেনবাগে আগুনে পুড়ে ছাই হল ঘুমন্ত ভাই-বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সেনবাগে বসত ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে প্রাণ হারাল আবদুল্যাহ আল নোমান (৭) ও লামিয়া সুলতানা মাহী (৩) নামের ছোট ছোট দুই ভাই-বোন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের বেপারি বাড়ির ইকবালের ঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসত ঘর সংলগ্ন চুলায় ভাত রান্না বসান মা গোলাপি বেগম। কিছুক্ষণ পর চুলায় রান্না রেখে পুকুর ঘাটে যান গোলাপি বেগম।

কিন্তু পুকুর ঘাট থেকেই তিনি নিজের বসত ঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু নোমান ও মাহী পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে সেনবাগ থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন।

মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আশপাশের হাজারো মানুষ ওই বাড়িতে ছুটে আসেন।

বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল ও সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ