মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কিশোরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ মে) সকালে সাড়ে ১০টার দিকে ভৈরবে ন্যাটাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কুটি থেকে ঢাকাগামী যাত্রীবাহী কাজি পরিবহনের বাসটি ভৈরব ন্যাটাল মোড় এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়। জানালার কাচ ছিটকে অন্তত ১০ জন আহত হন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ন্যাটাল মোড়ে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসি। তবে উভয় গাড়ির ড্রাইভার হেলপার পালিয়ে যায়।

তিনি জানান, এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাচের আঘাতে কয়েকজন সামান্য আহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ