মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিম দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হয়েছেন। এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দগ্ধ অন্তত ৪০ জনকে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চারতলা ওই ভবনটির একটি ফ্লোরে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস।

পুলিশ বলছে, বাণিজ্যিক ওই ভবনটি পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত। ভবনটি থেকে প্রায় ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানায়, শুক্রবার (১৩ মে) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে পশ্চিম দিল্লিতে অবস্থিত ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে যায়।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, পুরো ভবনেই আগুন ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (আউটার) সমীর শর্মা এনডিটিভিকে বলেন, ওই ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

-এএ