মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান নেতিবাচক: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেন যুদ্ধের মাঝেই ফিনল্যান্ড ও সুইডেনের জোট ন্যাটোতে সম্ভব্য যোগদানের খবর নিয়ে চলছে আলোচনা। এবার এই দেশ দুইটির ন্যাটোতে যোগদান নিয়ে তুরস্কের অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটো সদস্য তুরস্কের পক্ষে সামরিক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা সম্ভব নয়।

ইউক্রেনের শক্তিশালী প্রতিবেশী দেশ রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করলে ফিনল্যান্ডের রাজনৈতিক ও জনমত রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলে যায়। তাই ন্যাটোর সদস্যপদ লাভের পক্ষে সেই দেশের জনগণও একমত।

ফিনল্যান্ড এবং সুইডেন দীর্ঘদিন ধরে ন্যাটোর সঙ্গে সহযোগিতা করেছে। আশা করা হচ্ছে দ্রুতই দেশ দুটি ন্যাটো জোটে যোগ দিতে সক্ষম হবে।

বৃহস্পতিবারই ন্যাটো সদস্যপদের আবেদনের পরিকল্পনার কথা ঘোষণা দেয় ফিনল্যান্ড। ধারণা করা হচ্ছে সুইডেনও ফিনল্যান্ডের পদাঙ্ক অনুসরণ করবে। এর ফলে পশ্চিমা সামরিক জোটের সম্প্রসারণ ঘটাবে। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন এই বিষয়টিই আটকাতে চেয়েছিলেন।

শুক্রবার পুতিন তার নিরাপত্তা পরিষদের সঙ্গে দুই দেশের সম্ভাব্য ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা করেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরএআই জানিয়েছে। এর আগে ক্রেমলিন জানিয়েছিল, ফিনল্যান্ড ও সুইডেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদানের পরিকল্পনা করেছে। এটি এমন একটি প্রতিকূল পদক্ষেপ যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। রাশিয়া এর প্রতিক্রিয়া জানাবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে ক্রেমলিনের তরফ থেকে। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ