মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা শনিবার (১৪ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কমেছে। এ সময় ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১ হাজার ৬৭৬ জন। এর আগের দিন শুক্রবার (১৩ মে) মারা গেছেন ১ হাজার ৯৬১ জন।।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৬ জন। আগের দিন শুক্রবার শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৬৫৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৩৬ লাখ ৫ হাজার ৪২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৬৯২ জন। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ২৯১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৫২১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৬ হাজার ৫২৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮৩৬ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ১৯০।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৭৩৯ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৮৩০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ