মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

তুরস্কে ২০০ হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শিরনাকে অন্তত ২০০ জন শিশু ও কিশোর-কিশোরী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে দেশটির সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ উপলক্ষে শিরনাকের গ্রান্ড স্টেডিয়ামে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অসংখ্য দর্শকের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল কেশলা ও তুরস্কের ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলি এরবাশের ডেপুটি হাওরিয়া মারত অংশ নেন।

শুভেচ্ছা বক্তৃতায় ড. আলি এরবাশের ডেপুটি হাওরিয়া বলেন, ‘পবিত্র কুরআন আমাদের জীবনের দলিল। কুরআন আল্লাহর কিতাব। আমাদের সন্তানেরা পবিত্র কুরআন হিফজ করেছে। এখন তাদের তা বোঝার ও তা অনুযায়ী জীবনযাপন করার সময় এসেছে।’

তিনি আরো বলেন, ‘কুরআন পড়া, বোঝা, মুখস্থ করা ও সে অনুযায়ী আমল করা নারী-পুরুষ আমাদের সবার ওপরই কর্তব্য। কুরআন আল্লাহর বাণী, একইসাথে আল্লাহ প্রদত্ত মজবুত গাইড লাইন। যে এই গাইড লাইন অনুসরণ করবে, সে কখনোই পথভ্রান্ত হবে না। এটি এমন পথ, যা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।’

প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল নিজের বক্তৃতাকালে বলেন, আমরা এখন একটি ভিন্নরকম মুহূর্ত অতিবাহিত করছি। আজকের এই অনুষ্ঠানটি কিশোর-কিশোরীদের কুরআন হিফজের পাশাপাশি তাদের পরের প্রজন্মকে কুরআনের ওপর পরিচালনায় উদ্বুদ্ধ করবে।’

হাফেজ কিশোর-কিশোরীদের উদ্দেশ করে তিনি বলেন, আল্লাহ তোমাদের বরকত দান করুন এবং ভবিষ্যতে দেশের সেবা করার সুযোগ দান করুন।’

শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা সনদ ও বিশেষ কিছু উপঢৌকন দেয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি হয়। সূত্র: আরটি ডট এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ