মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

ভূমধ্যসাগরে ৩২ বাংলাদেশিসহ ৮১ জন উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়া থেকে অবৈধভাবে উত্তাল ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে ৮১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ৩২ বাংলাদেশি।

নৌবাহিনী জানায়, তিউনিসিয়ার উত্তরপূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত নৌকাটিতে তাদের সন্ধান মেলে।

উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ মিসরীয়, ৩২ বাংলাদেশি, ১০ জন সুদানের এবং একজন মরক্কোর নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৩৮। তিউনিসিয়ার সীমান্তবর্তী লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে রওনা হন। তাদের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউরোপে পাচারের জন্য দালালরা লিবিয়া, তিউনিসিয়াকে অন্যতম রুট হিসেবে বিবেচনা করে থাকে। ভূমধ্যসাগরে হয়ে ইউরোপে যাওয়ার পথে প্রায় নৌকা ডুবে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া যায়। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো থেকেই উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা করেন অনেকে।

গত মাসে ইউরোপে যাওয়ার প্রস্তুতির সময় ৫৪২ জন শরণার্থীকে আটক করে লিবীয় কর্তৃপক্ষ। সূত্র: এএফপি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ