মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকা পেলেন সোহাগ রনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামসুল ইসলাম ভূইয়াকে সোহাগ রনি।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আনুষ্ঠানিক ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়ে সোহাগ রনি তার সমর্থকদের সঙ্গে নিয়ে ধানমন্ডি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

এ সময় সোহাগ রনি বলেন, প্রধানমন্ত্রী আমার কাজকে মূল্যায়ন করেছেন, ছোটবেলা থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে চলেছি। আমি মোগরাপাড়া ইউনিয়নবাসীর সেবক হয়ে থাকতে চাই এবং সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে আগামীতে মোগরাপাড়া ইউনিয়নকে একটি সুন্দর মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ