মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

ইউক্রেনে কমপক্ষে ২৩ সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে কমপক্ষে ২৩ সাংবাদিক নিহত হয়েছেন।

ইউক্রেনিয়ান ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টের সদস্য সার্জিয় টমিলেনকোর বলেন, রুশ দখলদাররা সরাসরি মিডিয়াকর্মীদের টার্গেট করেছে। সাংবাদিকদের গাড়িতে গুলি করে হত্যা করেছে এবং সবকিছু লুট করে নিয়ে গেছে তারা।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সংগঠনের কার্লোস মার্টিনেজ ডি লা সেরনা বলেন, সাংবাদিকেরা মূলত তাদের দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে পারি ৭ সাংবাদিক দায়িত্বরত অবস্থায় নিহত হয়েছেন।

ইউক্রেনের ডিজিটাল সম্প্রচার মাধ্যম হরোমাডস্কির সাংবাদিক আনাসটাসিয়া স্টানকো বলেছেন, নিহত সাংবাদিকেরা জনগণের নিরাপত্তার বিষয়ে তথ্য জানানোর কাজ করছিলেন। এখনও সাংবাদিকেরা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। তখন থেকেই ঝুঁকি নিয়ে ইউক্রেনে দায়িত্ব পালন করছেন বলে দাবি সাংবাদিকদের। সূত্র: ভয়েস অব আমেরিকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ