মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

হত্যার হুমকির ভিডিও থাকার দাবির পর ইমরানের মোবাইল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই দলের প্রধান ইমরান খানের এক জোড়া মোবাইল চুরি হয়েছে।

ইমরান খান তাকে হত্যার ষড়যন্ত্রকারীদের নাম সংবলিত একটি ভিডিও ক্লিপ থাকার দাবি করার পরই এই চুরির ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

ইমরানের তার মুখপাত্র শাহবাজ গিল সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন, গত শনিবার শিয়ালকোটে ভাষণ দেয়ার পর ফেরার পথে বিমানবন্দরে ইমরানের ব্যবহৃত দুটি মোবাইলই চুরি হয়েছে।

ভাষণে সমর্থকদের উদ্দেশ্যে পিটিআই প্রধান বলেন, তার জীবন হুমকির মধ্যে রয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও নিরাপদ স্থানে রাখা হয়েছে। এতে সকল ষড়যন্ত্রকারীর তথ্য রয়েছে। তাকে হত্যা করা হলে এই ভিডিও প্রকাশ করা হবে।

শাহবাজ গিল অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়নি। এ সুযোগে তার দুটি ফোন চুরি হয়েছে গেছে। সাবেক এই উপদেষ্টা জানিয়েছেন যে ইমরান খানের রেকর্ড করা ভিডিওটি চুরি যাওয়া দুটি ফোনে পাওয়া যাবে না।

তবে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে এই চুরির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ