মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

খাদ্যের দাম বেড়েছে ৩০০ শতাংশ, সরকারবিরোধী আন্দোলন তীব্র হচ্ছে ইরানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ইরানে প্রবল হয়ে উঠছে সরকারবিরোধী বিক্ষোভ। দেশটির ইসফাহান প্রদেশে মঙ্গলবার বড় ধরনের সমাবেশ করেছে সরকারবিরোধীরা।

সেখান থেকে তারা দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। গণমাধ্যমে বিক্ষোভের খবর প্রচারে বাধানিষেধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরেই নির্ভর করতে হচ্ছে তথ্যের জন্য। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে আন্দোলনকারীরা বলছেন, আলি খামেনির মৃত্যু হোক, ইব্রাহিম রাইসির মৃত্যু হোক। তারা আলি খামেনিকে স্বৈরশাসক বলেও আখ্যায়িত করেন।

আল- অ্যারাবিয়ার খবরে জানানো হয়েছে, শুধু ইসফাহান নয়, ইরানের অন্তত ৮টি প্রদেশে আন্দোলন তীব্র হচ্ছে। এরমধ্যে আছে খুজেস্তান, লরেস্তান, চারমাহাল ও বাখতিয়ারি, কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ এবং আরদেবিল প্রদেশ। সাম্প্রতিক সময়ে ইরানে বেড়েই চলেছে দ্রব্যমূল্য। মুরগি, সয়াবিন তেল, ডিম এবং দুধের দাম বেড়েছে ৩০০ শতাংশের বেশি। এ নিয়েই ক্ষুব্ধ দেশটির নাগরিকরা।

নিরাপত্তা বাহিনীর গুলিতে এরইমধ্যে অন্তত ৬ আন্দোলনকারী নিহত হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে গুলির শব্দ শোনা গেছে। যদিও ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিহতের খবর প্রচার করেনি।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে এক ব্যাক্তি দাবি করেন সরকারবিরোধীরা তার ছেলেকে গুলি করে হত্যা করেছে। অধিকারকর্মীরা বলছেন, মূলত সরকারই ওই ব্যাক্তিকে বাধ্য করেছে মিথ্যা বিবৃতি দিতে। তার সন্তান সরকারি বাহিনীর হাতেই গুলি খেয়ে মরেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ