শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

বৈঠকে বসছেন বাইডেন-এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মধ্যে আগামী অক্টোবরে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। আজ বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে নিউইয়র্কের টার্কিশ হাউজে এক বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

মেভলুত জানান, আগামী অক্টোবরে রোমে দুদেশের শীর্ষ ব্যক্তির বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ব্লিঙ্কেন-চাভুসোগলুর মধ্যে বৈঠকে দুদেশ নিজেদের কর্মপদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আনাদোলু এজেন্সিকে মেভলুত জানান, বিভিন্ন খাতে সংযুক্ত থাকার মাধ্যমে দুদেশ কৌশলগত কর্মপরিকল্পনার ব্যাপারে আগ্রহী এবং যেসব বিষয়ে দুদেশ একমত হতে পারবে সেসব বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।

মূলত অস্ত্র কেনাবেচা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিশেষ করে তুরস্ক রাশিয়ান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এস-৪০০ কেনার পর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক খারাপের দিকে চলে যায়।

২০১৯ সালে তুরস্ক ওই অস্ত্র রাশিয়ার কাছ থেকে কেনে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান এফ-৩৫ দিতে গড়িমসি করলে এরদোয়ান পুতিনের দিকে ঝুঁকতে বাধ্য হয় তুরস্ক। সিরিয়া ও গ্রিস পলিসি নিয়ে দুদেশের মধ্যে মতভেদ চলে আসছিল।

গত মাসে আঙ্কারা সফর করেন রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। সফরে তিনি তুরস্কের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়।

অর্থনীতি ও নিরাপত্তাবিষয়ক ইস্যুগুলোতে জোর গুরুত্বারোপ করেন দুদেশের কর্মকর্তারা। সন্ত্রাসবাদ দমনেও মতবিনিময় হয়। পরে এক যৌথ ঘোষণায় বলা হয়, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলোতে দুদেশ সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে।

চাভুসোগলু বলছেন, কর্মপন্থার আলোকে বিশ্বের নানা সংকট নিয়ে আমরা কাজ করতে প্রস্তুত আছি। যেসব খাতে আমাদের সম্পর্ক দৃঢ় করা সম্ভব, তা নিয়ে দুদেশই আলোচনা-পর্যালোচনা করতে আগ্রহী। বিষয়টি তুরস্কের কর্মপন্থার একটি অংশও বটে। সূত্র: আনাদোলু, আহভাল নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ